1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

৭ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে বাবর | খেলাধুলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ব্যাট হাতে ফর্ম ফিরে পেতে দীর্ঘ সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানে চলমান প্রেসিডেন্টস ট্রফিতে গ্রেড-১’এ অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে অতিথি ক্রিকেটার হিসেবে খেলবেন বাবর।

গত সপ্তাহে এই মৌসুমের জন্য প্রেসিডেন্ট'স ট্রফি ও প্রেসিডেন্ট'স কাপের জন্য দল ঘোষণা করে পিসিবি। ঘোষিত আট দলে ছিলেন না বাবর। আসন্ন দুই টুর্নামেন্টে তাকে রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজ থেকেই অনুরোধ করেছেন বাবর। ২০১৯ সালে সর্বশেষ প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন বাবর। কায়েদ-ই-আজম ট্রফিতে নিজের সর্বশেষ ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মূলত দীর্ঘ সংস্করণে ফর্ম ফিরে পেতেই এমন সিদ্ধান্ত বাবরের। পাকিস্তানের হয়ে টেস্টে ক্রিকেটে প্রায় চার বছর ও সর্বশেষ ৪০ ইনিংসে সেঞ্চুরি নেই তার। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন তিনি। এসময় এই ডান-হাতি ব্যাটারের ব্যাটে ৮টি হাফ-সেঞ্চুরি ছিল। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ টেস্টে বাবরের ব্যাটিং গড় ছিল যথাক্রমে- ২২.৬৬, ২০.২ এবং ৩১.৫।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে অপরাজিত ৮৮ রান করেছিলেন বাবর। সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টে সেটিই বাবরের সর্বোচ্চ স্কোর।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলেননি বাবর। লর্ডসে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৮ ও ৬ রান করেন তিনি। বার্মিংহামে তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৭ রান করলেও পরের ইনিংসে ৭৬ রান করেন বাবর।

বাবরের মত দীর্ঘদিন পর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা খেলোয়াড়। প্রেসিডেন্ট’স ট্রফিতে খেলতে নেমে ট্রিপল সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ড সফরে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়া ডান-হাতি ব্যাটার সালমান আলি আগা।

সাত বছর পর এবারের ঘরোয়া মৌসুমে খেলতে নামেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এক ওভারে তিন উইকেট নিয়ে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026