1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

ভুয়া কাগজে ঋণ নিয়ে আত্মসাৎ: ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ঋণ নেওয়া এবং সেই ঋণের ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ঢাকা ব্যাংকের চার কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন- ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার প্রিন্সিপাল অফিসার আয়েশা সাদাফ হুসাইন, একই শাখার সাবেক ম্যানেজার মেহেদী জামান খান, লিটন চৌধুরী ওরফে মো. ইব্রাহিম খলিল এবং জামিল শরীফ ওরফে মো. আল আমীন।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে জালিয়াতির মাধ্যমে ঋণগ্রহণ করেন। এরমধ্যে ভুয়া এনআইডি ও ফ্ল্যাটের জাল দলিল ব্যবহার করা হয়। পরে ওই ঋণের ৮৫ লাখ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, মামলার আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন।

এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আসামিদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে চার আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026