1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল খালাস স্থগিত থাকায় বৈশ্বিক বাজারে সরবরাহের চরম ঝুঁকি ও উদ্বেগ বজায় রয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৬টা ২৮ মিনিটে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৩ সেন্ট বা ০.৮৬ শতাংশ কমে ১০৭.৮২ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৭ সেন্ট বা ০.৯২ শতাংশ কমে ব্যারেল প্রতি ১০৪.৮৬ ডলারে লেনদেন হয়।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববাজারে দুই বেঞ্চমার্কেই তেলের দাম ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পায়, যা ছিল মে মাসের পর সর্বোচ্চ। মূলত সৌদি আরব ইউরোপে তেল সরবরাহ কমানো এবং ইয়ানবু বন্দরে কার্যক্রম স্থগিত করায় বাজারে ঘাটতির তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল।

অ্যামেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যানে দেখা গেছে, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ১.৬ মিলিয়ন ব্যারেল কমার পূর্বাভাস থাকলেও তা উল্টো ৭.১ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে। গ্যাসোলিন ও ডিজেলের মজুত বৃদ্ধি পাওয়ার তথ্য সাময়িকভাবে দাম কমালেও বাজারে বৈশ্বিক যোগানের সার্বিক সংকট অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

অন্যদিকে, গত শুক্রবার লোহিত সাগর অভিমুখী ই ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হুথি বিদ্রোহীদের হামলার পর বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে রেড সি’র প্রধান বন্দর ইয়ানবুতে তেল লোডিং স্থগিত করতে হয়। এই পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবাহিত হতো, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।

মার্কিন জ্বালানিসচিব জানান, কয়েক দিনের মধ্যে পাইপলাইন সচল হতে পারে। তবে রয়টার্সের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে সম্পূর্ণ মেরামতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এর বাইরে আফ্রিকার দেশ লিবিয়ায় অভ্যন্তরীণ অসন্তোষের কারণে তিনটি তেলক্ষেত্রের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও দেশটির মোট তেল উৎপাদন দৈনিক ১৪ লাখ ব্যারেলেই স্বাভাবিক রাখা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026