1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় চীনের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এক বলও না গড়িয়ে বাতিল হয়ে গেছে। তবে তাতে বাংলাদেশের চিন্তার কারন ঘটেনি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির পর আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করলেও পরিস্থিতি উন্নত হয়নি। বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১০ম স্থানে রয়েছে, সেখানে চীনের অবস্থান ৩৬তম। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা করে নেয় টাইগ্রেসরা।

আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তার আগে আগামীকাল স্বাগতিক জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ভারত।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের রেকর্ড বেশ উজ্জ্বল। এর আগে তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছে তারা। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে অভিষেকেই রুপা জিতেছিল টাইগ্রেসরা। ২০১৪ সালের ইনচন গেমসেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটায় তারা। আর সবশেষ ২০২২ সালের হাংঝু গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশ।

এদিকে দিনের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও থাইল্যান্ড। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার মুখোমুখি হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026