1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে নিজেদের পূর্ণ শক্তির দল নিয়েই অংশ নিতে যাচ্ছে ভারত ক্রিকেট দল। বাকি সব টুর্নামেন্টের মতো এই প্রতিযোগিতাকেও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল ভারত।

এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্ট শুরুর আগে জাপানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামার কথা রয়েছে তাদের। কিন্তু সেই ম্যাচের আগেই দল থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা স্পিনার বরুণ চক্রবর্তী।

চলমান আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতে দলে ছিলেন ৩৫ বছর বয়সী এই মিস্ট্রি স্পিনার। তবে চোটের কারণে প্রথম ম্যাচের পরই সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি। এবার সেই চোটের কারণে এশিয়ান গেমসেও খেলা হচ্ছে না বরুণের।

বরুণ চক্রবর্তীর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ভারতীয় লেগ-স্পিনিং অলরাউন্ডার ভিপরাজ নিগাম। অন্যদিকে, চোটজনিত সতর্কতার কারণে এশিয়ান গেমসের দল থেকে নাম প্রত্যাহার করা হয়েছে নিতিশ কুমার রেড্ডিরও।

তবে বিসিসআইয়ের সুত্রের বরাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এশিয়ান গেমসের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাওয়া যাবে নিতিশ রেড্ডিকে।

২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পেয়েছেন ভিপরাজ নিগাম। সেই আসরে ১৪ ম্যাচে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৭৯.৭৪ স্ট্রাইক রেটে ১৪২ রান করেছেন তিনি।

এদিকে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফিরেছিলেন বরুণ চক্রবর্তী। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই চোট পান এই মিস্ট্রি স্পিনার। এরপর সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান তিনি।

এশিয়ান গেমসে ভারতের চূড়ান্ত স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভাম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বৈষব সূর্যবংশী, ইয়াশ ঠাকুর, ভিপরাজ নিগাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026