1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে আবারও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সাউথ কোরিয়ার বিপক্ষে দলটি হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। দুটি গোল করেছেন চো ইউ রি। প্রথম ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে আফঈদা-মারিয়ারা হেরেছিল ১০-০ গোলের বিশাল ব্যবধানে। দুই ম্যাচে বাংলাদেশ মোট হজম করেছে ১৬ গোল। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের উপর চেপে বসেছিল সাউথ কোরিয়া। ছয় পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ চাপ সামলাচ্ছিলো বেশ ভালোভাবেই। তবে কোহাতি কিসকুর ভুলে ১৫ মিনিটে কর্নার আদায় করে নেয় কোরিয়া, ওই কর্নার থেকেই প্রথম গোলের দেখা পেয়ে যায় দলটি। কর্নার থেকে হেডে দারুণ গোল করেন মিডফিল্ডার কিম মিনজি, ১-০ গোলে এগিয়ে যায় সাউথ কোরিয়া। প্রথমার্ধে কোরিয়া আরও কিছু সুযোগ পায়। সেখান থেকে ৪২ মিনিটে দলটি আরও একটি গোল করে। বাংলাদেশ দল সাউথ কোরিয়াকে ভালোভাবে আটকে দিতে পেরেছে। প্রথমার্ধে আর গোল না হলে ওই ২-০ ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল। বিরতির পর সব আক্রমণ বিধ্বস্ত হয়ে পড়ে বাংলাদেশ। ৬২ মিনিটে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন আনিকা রানিয়া সিদ্দিকী। গোলমুখে মারলেও কোরিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়। অবশ্য সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। ৬৫ মিনিটে আরও একটি গোল হজম করে বসে বাংলাদেশ। হাইলাইন ডিফেন্সে বাংলাদেশের ডিফন্ডাররা উঠে গেলে গোলকিপারকে একা পেয়ে গোল করেন কোরিয়ার মিডফিল্ডার চো ইউরি, ৩-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ ৭৭ মিনিটে ম্যাচের চতুর্থ গোল হজম করে, গোল করেন জি সো ইয়ুন। ৭৯ মিনিটে পঞ্চম গোল হজম করে, এবার গোল করেন চো ইউরি, ৫-০ গোলে এগিয়ে যায় সাউথ কোরিয়া। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিটিটে ষষ্ঠ গোল করেন কোরিয়ার অধিনায়ক কো ইউ-জিন। পরে ওই ব্যবধান রেখে ম্যাচ শেষ করে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026