1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অভিষেক শর্মার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এই ইনিংস দিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন অভিষেক। এরপর আফগান বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক চার-ছক্কা মারতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩০ বলেই ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতক পূর্ণ করেন তিনি।

এর আগে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে শতক করেছিলেন তিনি। একই গতিতে ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের সিকান্দার রাজারও। তবে সেই ইনিংসটি ছিল গাম্বিয়ার বিপক্ষে।

আইসিসির সহযোগী দেশগুলোকেও হিসাবের মধ্যে রাখলে অভিষেকের সেঞ্চুরি দ্রুততমের তালিকায় তৃতীয়। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে এবং তুরস্কের মুহাম্মদ ফাহাদ ২৯ বলে শতক করে এই তালিকায় তার ওপরে রয়েছেন।

তবে শতক পূরণের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিষেক। আরও চার বল খেলে ১০৮ রানে আউট হন তিনি। ৩৪ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও ১১টি ছক্কায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026