1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘আন্তর্জাতিক অণুজীব দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর,২০২৬) অণুজীব দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

অণুজীব বিজ্ঞান বিভাগের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমীন, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মু. মনজুরুল করিম এবং সদস্য-সচিব ড. সামিনা মমতাজ। তারা প্রত্যেকেই এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগীয় শিক্ষার্থী রুকাইয়া পারভীন লাবনী ও আহসানুর রাজী।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বর্তমান বিশ্বে মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, কৃষি ও সামগ্রিক উন্নয়নে এসব বিষয়ে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীদের মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণায়ও আগ্রহী হতে হবে।

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষ্যে আন্তঃকলেজ মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন জেলার ১৪টি কলেজের ৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026