1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

এনসিএলের নতুন সংস্করণের খেলা হবে পাঁচ ভেন্যুতে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ঘরোয়া ক্রিকেটারদের অন্যতম আয়ের উৎস জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)। ঘরোয়া এই প্রতিযোগিতার ২০২৬-২৭ মৌসুম শুরু হতে যাচ্ছে চারদিনের ফরম্যাট দিয়ে। আগামী ৩ অক্টোবরে দেশের মোট চারটি ভেন্যুতে গড়াবে এনসিএলের প্রথম একাদশ চ্যাম্পিয়নশিপের আট দলের খেলা।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুম হবে নতুন সংস্করণে। ৩ অক্টোবর প্রথম একাদশের ম্যাচ শুরু হওয়ার পর ৭ অক্টোবর থেকে ঢাকার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। বিকেএসপি, পিকেএসপি ও বসুন্ধরার ভেন্যুতে গড়াবে টুর্নামেন্টের লড়াই।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ২৮তম চারদিনের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দেশের আটটি বিভাগীয় দলকে নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস।

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের জাতীয় লিগের। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা।

একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

এর আগে গত এপ্রিলে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। সে সময় ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগের অসম বণ্টনের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।

তার মতে, জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল, বিসিএল ও এনসিএলের মতো একাধিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে থাকা ক্রিকেটারদের জন্য নির্ধারিত লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ তুলনামূলকভাবে কম। মূলত কাউন্টি ক্রিকেটের নিয়মেই এই সংস্করন যুক্ত করতে চান বিসিবি সভাপতি।

এর ফলে নিচের স্তর থেকে জাতীয় দলে উঠে আসার পথও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি খেলোয়াড়কে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দিতে চায় বিসিবি।

নতুন এই আয়োজন জাতীয় দলের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরে খেলা ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য তুলে ধরার পাশাপাশি নির্বাচকদের নজরে আসার একটি অতিরিক্ত মঞ্চ তৈরি করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026