1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

“মেট্রো রেলের একটি পিয়ারের কাছে বিস্ফোরণ ঘটেছে,” বলেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাজারের সামনের সড়কে একটি হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, "তিন নেতার মাজারের দিকে মেট্রো লাইনের একটি পিয়ারের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।"

এদিকে সচিবালয় মেট্রো স্টেশনের নিচে একটি হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ওসি মনিরুল বলেন, “একটি বিস্ফোরণের খবর পেয়েছি। আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”

এদিন রাত সাড়ে ১০ টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে।

রাতে ডিএমপি এক বার্তায় বলেছে, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বাইকসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কতজন গ্রেপ্তার, সে বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়নি।

রোববার বেলা ১২টায় এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে বলে বার্তায় জানানো হয়েছে।

সৌরবিদ্যুৎ কি সত্যিই শতভাগ পরিবেশবান্ধব, নাকি দূষণের রূপান্তর?

জিন্নাহপ্রীতি–৩: কারা বাংলাদেশকে পাকিস্তানের ‘বাই-প্রোডাক্ট’ দেখাতে চায়?

পাঠ্যবইয়ে কতবার পরিবর্তনে জাতির সত্য ইতিহাস জানা যায়?

স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026