1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

এনসিএলের দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু ৭ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আগামী ৭ অক্টোবর। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার সব ম্যাচই হবে ঢাকায়। টুর্নামেন্টে এবার রাখা হয়েছে ফাইনালও।

দ্বিতীয় একাদশের ম্যাচগুলো আয়োজনের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), পিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড ও ক্রিকেটার্স একাডেমি।

জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরই প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। বোর্ডের সভাপতি তামিম ইকবালও তখন বলেছিলেন, জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের মূল স্তরে নিয়মিত সুযোগ না পাওয়া খেলোয়াড়দের জন্য আরও বেশি ম্যাচের ব্যবস্থা করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026