1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ সেপ্টেম্বর ২০২৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে: ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তাদের অবস্থান ও আচরণ পরিবর্তন না করলে সামনে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ইতালিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনা

ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পাশাপাশি বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ কথা জানিয়েছেন।

লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠালেও ‘যুদ্ধে নেই’ ইতালি

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হামলায় ইতালির যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় আরও যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে ‘কোনো সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই’ পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই সতর্কবার্তা দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলের হয়ে তথ্য সংগ্রহ, ইরানে আরও এক গুপ্তচরের ফাঁসি

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দেওয়ার অভিযোগে হোসেইন পেদারান নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026