1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ঢাকা: বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কর্মকাণ্ড ব্যাপক দৃশ্যমান। প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতেও তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একইসঙ্গে রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ের যোগাযোগের পাশাপাশি পররাষ্ট্র ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ ব্যবস্থাও শিগগির চালু হতে যাচ্ছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে ৩ বছর ৯ মাস দায়িত্ব পালন করতে পারাকে বড় সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

এসময় তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। বাংলাদেশে তার পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন বলে জানান তিনি।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন।

হুমায়ুন কবির বলেন, ভবিষ্যতে তাদের পথ আবারও একসঙ্গে মিলিত হবে বলে তিনি আশা করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকে বাংলাদেশ আনন্দের সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026