1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই নিষেধাজ্ঞা ঘোষণার পরিকল্পনা করছে। এ বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইসিসি যেন প্রত্যাহার করে নেয়—এমনটাই চায় যুক্তরাষ্ট্র। এর আগে তারা আদালতটির বেশ কয়েকজন বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পুরো সংস্থা এবং এর সঙ্গে সহযোগিতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে আদালতের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আইসিসির রেজিস্ট্রার ও প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে, এর ফলে আইটি সেবা ও বিমা কেনা, তদন্তকারী নিয়োগ এবং দৈনন্দিন আর্থিক লেনদেন—যেমন বেশ কয়েকজন মার্কিন কর্মীর বেতন পরিশোধের মতো কার্যক্রমগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

দুটি নথিপত্র ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা বা ‘গ্রেস পিরিয়ড’ পার হওয়ার পর এই নিষেধাজ্ঞার আওতায় আইসিসির সঙ্গে বেশির ভাগ লেনদেন নিষিদ্ধ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন এ সপ্তাহেই সিদ্ধান্তটি চূড়ান্ত করা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026