1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

হরমুজের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে আইআরজিসি মহাকাশ বাহিনীর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালীর আকাশে মার্কিন সামরিক বাহিনীর আরও একটি এমকিউ-১ ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে।’

ইরানি বাহিনীর দাবি, ধ্বংস করা ড্রোনটি এমকিউ-১ প্রিডেটর মডেলের। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী বেশ আগেই এই পুরোনো মডেলের ব্যবহার বন্ধ করে এর পরিবর্তে আরও উন্নত এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার শুরু করে।

তবে ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, আঞ্চলিক সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর এমকিউ-৯ রিপার বহরের একটি বড় অংশ ধ্বংস হওয়ার পর পেন্টাগন পুরোনো এমকিউ-১ প্ল্যাটফর্ম আবারও ব্যবহার করছে।

ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ড্রোনটি ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই জলপথ ঘিরে সামরিক উত্তেজনা ও নৌ চলাচলের ঝুঁকি বেড়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক সময়ে বিপুলসংখ্যক বাণিজ্যিক জাহাজ প্রতিদিন হরমুজ প্রণালী অতিক্রম করলেও সাম্প্রতিক উত্তেজনার কারণে এই জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে সর্বশেষ এই ড্রোন ভূপাতিতের দাবি করা হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026