1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আন্দোলন দমনের বিষয়ে সিদ্ধান্ত ও কৌশল নিয়ে আলোচনা হতো—এমন বৈঠকগুলোতে তিনি অংশ নিতেন। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের জঙ্গি, সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রের শত্রু হিসেবে চিত্রিত করে রাজনৈতিক বয়ান তৈরিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখতেন বলে তার বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে।

রায়ে বলা হয়- সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে না থাকলেও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংস দমন-পীড়নমূলক অভিযানে রাজনৈতিক বৈধতা ও নৈতিক সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে। প্রায় ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026