1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

মুম্বাইতে টি-২০’র একটি দলই বিক্রি হলো ১৩৮ কোটি টাকায়!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বড় পরিসরে এগিয়ে যাচ্ছে টি২০ মুম্বাই লিগ। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) বুধবার জানিয়েছে, আসন্ন মৌসুমে লিগে যুক্ত হচ্ছে নবম ফ্র্যাঞ্চাইজি। নতুন দলটি প্রতিনিধিত্ব করবে নবি মুম্বাই অঞ্চলকে।

নতুন ফ্র্যাঞ্চাইজিটির পরিচালন স্বত্ব পেয়েছে আসপেক্টস স্পোর্টস। ছয় বছরের জন্য তাদের কাছে এই স্বত্ব বিক্রি করা হয়েছে ১০৬ কোটি ৮৮ লাখ রুপিতে (প্রায় ১৩৮ কোটি টাকা)। এর মধ্যে প্রথম মৌসুমের জন্য দিতে হবে ১২ কোটি ২১ লাখ রুপি। লিগের সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে এই সংযোজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নবি মুম্বাইকে নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত করার ফলে টি২০ মুম্বাই লিগের পরিধি আরও বাড়বে। বিশেষ করে এই অঞ্চলের ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ তৈরি হবে। উদীয়মান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বড় মঞ্চে নজরে আসার সুযোগ পাবেন।

নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিঙ্কা নায়েক বলেন, ‘টি২০ মুম্বাই লিগের নবি মুম্বাইয়ে সম্প্রসারণ আমাদের সেই লক্ষ্যের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে আমরা মুম্বাইয়ের ক্রিকেটীয় পরিমণ্ডলের প্রতিটি প্রান্তে খেলাটিকে আরও কাছে নিয়ে যেতে চাই। নবম ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় শুধু লিগের পরিধিই বাড়বে না, উদীয়মান ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা আসপেক্টস স্পোটসকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। লিগকে আরও শক্তিশালী করা এবং ক্রিকেটের পরবর্তী প্রজন্মের প্রতিভা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

টি২০ মুম্বাই লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজদীপ গুপ্তও নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, নবম দল যোগ হওয়া লিগের বিবর্তনের নতুন একটি অধ্যায়ের সূচনা করছে।

রাজদীপ গুপ্ত বলেন, ‘নবম ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়া টি২০ মুম্বাই লিগের বিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়। আমরা সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানো লিগকে আরও শক্তিশালী ও টেকসই একটি ক্রিকেটীয় কাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে ক্রিকেটারদের বেড়ে ওঠার সুযোগও বাড়বে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026