1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির শান্তি সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি। গত ১৭ বছর ধরে এসব কর্মসূচিতে ছিল সরকারবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ। তবে এবার বদলে গেছে সেই চিত্র। রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। তাই প্রতিবাদের বদলে এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই জাতিসংঘের সামনে শান্তি সমাবেশে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।

জাতিসংঘ সদরদপ্তরের সামনে একসময় জমায়েত মানেই ছিল প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসতেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হাতে থাকতো ব্যানার-প্লেকার্ড, মুখে সরকারবিরোধী নানা স্লোগান।

এবার ভিন্ন আয়োজন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফরকে ঘিরে নিউইয়র্কে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাকে স্বাগত জানাতেই এই আয়োজন।

সমাবেশে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে একজন বলেন, ‘অসংখ্য নেতাকর্মী নিয়ে এসেছি। তারেক রহমানের এখানে আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন… তারা সব আসছে, খুশি খুশি লাগছে। এরকম স্লোগানে আমাদের এই নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে যেভাবে উনি যেভাবে কন্ট্রোল করে যাচ্ছেন, যে সেবা দিয়ে যাচ্ছেন, মানুষ উনার ওপর অনেক খুশি। আমি চাইবো ওইটা যেন অব্যাহত থাকে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026