1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রতি শিক্ষককে নগদ ১ লাখ টাকা, ক্রেস্ট এবং সম্মাননা সনদ দেয়া হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটি'র সভার শুরুতে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আগে বছরে ১২ জন শিক্ষককে সম্মাননা দেয়া হতো। তবে এবার সে সংখ্যা বাড়িয়ে ১০০ তে উন্নীত করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী জানান, আগামী পহেলা অক্টোবরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। নিয়ম অনুযায়ী তাদের ভেরিফিকেশন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে নতুন করে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী, আর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। খাতা মূল্যায়নে পরীক্ষকদের ব্যর্থতা ও ভুল খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026