1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

উপন্যাস থেকে প্রথমবার ভিকির টেলিফিল্ম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

আলোচিত তরুণ নির্মাতা ভিকি জাহেদ প্রথমবারের মতো উপন্যাস থেকে নির্মাণ করলেন টেলিফিল্ম। রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ অবলম্বনে ঈদ উপলক্ষে তিনি নির্মাণ করেছেন ‘চরের মাস্টার’।

লেখাপড়া শিখে সবাই শহরমুখী হওয়ার চেষ্টা করেন। কিন্তু শফিক নামের এক তরুণ হাঁটেন ভিন্ন পথে। কম্পিউটার সায়েন্সে স্নাকত্তোর সম্পন্ন করেও শহরের সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম ত্যাগ করে ফিরে যান গ্রামে। যে চরে যাতায়াতেরই কোনো ভালো ব্যবস্থা নেই। সেখানকার সবাইকে তিনি গড়ে তুলতে চান অত্যাধুনিক ও প্রযুক্তিতে দক্ষ মানুষ হিসেবে। যে কাজে তাকে সাহায্য করেন বন্ধু ফারিয়া। কিন্তু এতে বাদ সাধে এলাকার সুবিধাবাদী কিছু মানুষ। এমনই গল্প দেখা যাবে ‘চরের মাস্টার’-এ।

টেলিফিল্মটিতে কেন্দ্রীয় শফিক চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। তার বিপরীতে ফারিয়া চরিত্রে রয়েছেন সাফা কবির। এবারই প্রথমবার তারা জুটি বেঁধে কোনো কাজ করছেন। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মাসুম আজিজ, ইহতিশাম আহমদ, শাহবাজ সানী প্রমুখ।

এ প্রসঙ্গে ভিকি জাহেদ বাংলানিউজকে বলেন, ‘এর আগে ছোট গল্প নিয়ে কাজ করা হলেও এই প্রথম কোনো উপন্যাস নিয়ে কাজ করেছি। উপন্যাসটি বেশ আলোচিত, তাই পর্দায় এটি সুন্দরভাবে তুলে ধরতে কিছুটা চ্যালেঞ্জ ছিল। ঈদের জন্য এটি আমার একমাত্র কাজ। টেলিফিল্মটি দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে, এমনটিই আমার প্রত্যাশা। ’

চলতি বছর ‘ভুলজন্ম’, ‘ছন্দপতন’ ও ‘মাজনু’র মতো কাজ উপহার দিয়ে নন্দিত হয়েছেন এই পরিচালক। করোনার কারণে এবারের ঈদে ভিকির একাধিক কাজ আসছে না বলেও জানান তিনি।

জানা যায়, ‘চরের মাস্টার’ দেশের বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি ঈদের পঞ্চম দিন চ্যানেল নাইনে বেলা ২টায়, দীপ্ত টিভি বিকাল সাড়ে ৪টা, একুশে টিভিতে রাত ৯টা ২০মিনিট এবং গাজী টিভিতে রাত সাড়ে ১১টায় প্রচার হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026