1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কাতার, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর একজন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মৈত্রেয়ী যশ তঞ্চঙ্গ্যাকে (ইঞ্জিনিয়ারিং) ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কাতার, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা দূতাবাসের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026