1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ শ্রমিক বিক্ষোভ নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি তৈরি পোশাক খাতে অসন্তোষ: পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ১০ বছর পর টেস্টের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ১০ বছর পর টেস্টের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে বোলারদের আধিপত্যে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই দাপুটে জয়ে অজিদের হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে প্রোটিয়ারা।

কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত রোমাঞ্চকর টেস্টে শনিবার সফরকারীদের ১৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অজিদের ১১১ রানে অলআউট করার পথে স্পিনার সাইমন হার্মার ৬টি ও পেসার কাগিসো রাবাদা ৩টি উইকেট নেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা।

একইসঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও লাল বলের ক্রিকেটে এক নম্বর দলের মসনদে ফিরেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীরা। সবশেষ ২০১৬ সালের জানুয়ারিতে তারা ছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল।

প্রোটিয়াদের রেটিং পয়েন্ট এখন ১২৪। অন্যদিকে, শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২২। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। সেরা পাঁচে তাদের পর যথাক্রমে রয়েছে ভারত (১০৫) ও ইংল্যান্ড (১০২)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরের দুই ফাইনালিস্টের মধ্যকার এই সিরিজটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। প্রথম টেস্টে ডারবানে ২১৪ রানের বড় জয়ে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়ায় স্বাগতিকরা।

গেবেরহায় অনুষ্ঠিত সেই ম্যাচে সফরকারীদের ইনিংস ও ৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। ফলে কেপটাউনের শেষ ম্যাচটি রূপ নেয় অঘোষিত ফাইনালে।

সিরিজের আবহের সঙ্গে তাল মিলিয়ে শেষ টেস্টেও লড়াই জমে ওঠে বেশ। দুই দলের দিকেই বারবার ঘুরেছে ম্যাচের ভাগ্য। তবে পঞ্চম দিনে এসে অস্ট্রেলিয়ান ব্যাটারদের ওপর তাণ্ডব চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন দক্ষিণ আফ্রিকার বোলাররা।

প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়ার পরও টানা দুই ম্যাচ জিতে দুর্দান্ত এই প্রত্যাবর্তন পূর্ণ দলগত পারফরম্যান্সের এক উজ্জ্বল নিদর্শন। পাশাপাশি এমন পারফরম্যান্সের সুবাদে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026