1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ শ্রমিক বিক্ষোভ নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি তৈরি পোশাক খাতে অসন্তোষ: পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা।

আজ রোববার দুপুর ১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি স্থানে চার-পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ‘গাজীপুরের ৪৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’

পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী ও বাসন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। পরে শ্রমিকরা ধাওয়া দিলে আত্মরক্ষার্থে গিভেন্সি গ্রুপের ভেতরে আশ্রয় নেয় পুলিশ। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

বাইপাস সড়কের একটি ভবনের কার্যালয়ের কাচ, কয়েকটি গাড়ি এবং ভোগড়া বাইপাস মহাসড়কের পাশে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। পরে সড়কে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গাজীপুরের একাধিক স্থানে চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026