1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মহড়া চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। এতে দুই দেশের বিমানবাহিনীর সদস্যরা বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেবেন। রোববার (১ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র মিশনের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা। এ মহড়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পরিবহন ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় দুই বাহিনীর সমন্বয় ও দক্ষতা আরও জোরদার হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026