1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ

শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

চট্টগ্রাম: প্রথমবারের মতো জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নিরাপত্তা অডিটের আওতায় এসেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ লক্ষ্যে চার সদস্যের একটি অডিট দল বিমানবন্দরে পৌঁছেছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে অডিট দলের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চার সদস্যের এই দলে রয়েছেন- ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আবু সুকর ও পিএ জয়কণ্ঠ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় এ অডিট পরিচালিত হচ্ছে। অডিটের বিস্তারিত পরে জানানো হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ নিরাপত্তা অডিট কার্যক্রম চলবে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট কার্যক্রম আইকাওর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026