1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তায় আসছে একক কমান্ড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড় আড়াই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

আড়াই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় লিংক রোডের শিবু মার্কেট, জালকুড়ি, ভুইগড় এলাকায় অবস্থান নেয় শ্রমিকরা। সড়কে আগুন জ্বেলে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল আটকে রাখেন তারা। এরপর দুপুরে শিবু মার্কেট, কাঠেরপুল এলাকার ছোট বড় ২০ টি কারখানা থেকে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

প্রথমে শিবু মার্কেট অবরোধ করলেও পরে তারা মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে অগ্রসর হয়। এসময় ভুইগড়ের কাছাকাছি এসবি গার্মেন্টস থেকে শ্রমিক নামিয়ে আনতে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা।

কারখানা কর্তৃপক্ষ আপত্তি করলে কারখানায় ইটপাটকেল ছুড়ে কাচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে ছুটি দেওয়া হয় কারখানাটি।

এদিকে, সড়কে যান চলাচলে বাধা দিলেও কোনো গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। তবে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহ করতে দেখলেই আক্রমণাত্মক হতে দেখা গেছে শ্রমিকদের।

বেলা আড়াইটার দিকে ভুইগড় মোড়ে শক্ত অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। শ্রমিকরা মুখোমুখি হতেই তীব্র বৃষ্টিতে উভয়পক্ষই সড়ক ছেড়ে দেয়। বেলা ৩টা নাগাদ বৃষ্টি থামলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, '৩টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করছি আধাঘণ্টার মধ্যে যানজট মুক্ত হয়ে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026