1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল বা ১৪ কিলোমিটার দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে একে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি জানান, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তে সহায়তার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনাটিকে ‘প্রলয়ংকারী’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত নিচে নেমে এসে রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি করে। এরপর ঘটে বিস্ফোরণ এবং চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ডিস্যান্টিস জানান, দুর্ঘটনার ভিডিওতে উড়োজাহাজটিকে দ্রুত নিচে নেমে আসতে দেখা গেছে। তবে এ ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি। উড়োজাহাজটির আরোহীদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্ক থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানির সরবরাহের পাইপলাইনও। সড়কটি পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে এয়ার ফোর্স ওয়ানে করে রওনা হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উড্ডয়ন পর্যবেক্ষণকারী সংস্থা লাইভএটিসি ডট নেটের সংগ্রহ করা ককপিটের রেকর্ডিংয়ে শোনা যায়, উড়োজাহাজটি দ্রুত উচ্চতা হারানোর আগে চালক বরফ জমার কারণে নিয়ন্ত্রণসংক্রান্ত সমস্যার কথা বলছিলেন। এরপর আতঙ্কিত ক্রুদের চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’ অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটিকে তীব্র গতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়তে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা যায়। ব্যক্তিগত উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026