চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দিপু মনিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আজ (সোমবার, ২ নভেম্বর) প্রসিকিউশন ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করে। মামলায় মির্জা আজম এবং সাবেক জ্বালানিবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও আসামি করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, এই আসামিদের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় চৌদ্দ দলের সভায় উপস্থিত থেকে গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত ও কারফিউ দিয়ে গণহত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন এসব আসামিরা।
আন্দোলনকারীদের দমনে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তেও ভূমিকা রেখেছেন তারা। মির্জা আজম ছাড়া ছয় আসামি কারাগারে আছেন।