1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়ায় ডিসেম্বরে কর্মী পাঠানো শুরুর আশা এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ ষাট গম্বুজ মসজিদকে বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে : সংস্কৃতিমন্ত্রী ‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ প্রথম প্রান্তিক শেষে বিওপিতে বড় ঘাটতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া শেষ শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ

এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষকে ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে গত পাঁচ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস না করা এমন ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানো ও বোর্ডের জরুরি সভায় উপস্থিত হওয়ার নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষকে নির্দিষ্ট কারণসহ আগামী ১০ নভেম্বর সকাল ১০ টায় বোর্ডের সভাকক্ষে গত ৫ বছরের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ৩১ অগাস্ট প্রকাশ করা হয়। এতে অংশগ্রহণকারী ৯ হাজার ৩৯০ কলেজের ভেতর ২৯৩টির কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডপরীক্ষায় অংশ নেয় ১০৯১টি শিক্ষা প্রতিষ্ঠান। এর ভেতর ১৯টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস এবং ২৬টি কলেজের কোন শিক্ষার্থী পাস করেনি।

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026