1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

করোনায় আরও ৮৮ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১৩৩ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৭০৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। শনাক্তের হার ১৪ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

১৯ এপ্রিল করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। যা একদিনে সর্বোচ্চ। ২০ এপ্রিল ৯১ জন, ২১ এপ্রিল ৯৫ জন এবং বৃহস্পতিবার ৯৮ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026