1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সফর সমন্বয়ের কাজে টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। ছবি: ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

ওই সফরের প্রস্তুতির কথা বলে সদর দপ্তরে ডেকে পাঠানো এ কূটনীতিক সফরের সময় ঢাকাতেই থাকবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি তাকে সফর থেকে বাদ রাখার কারণ।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ বিষয়ে তিনি ‘কিছু জানেন না’।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার চতুর্থ বিদেশ সফর।

সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।

সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) নজরুল ইসলামকে টোকিওতে পাঠানোর কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৫ অক্টোবর পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনার জন্য দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছিল।

সরকারপ্রধানের সফরের ঠিক আগে রাষ্ট্রদূতকে সেখান থেকে সরানোকে ‘নজিরবিহীন’ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে তিন দেশে বাংলাদেশ মিশনের নেতৃত্ব দেওয়া সাবেক এক রাষ্ট্রদূত বলেছেন, সরকারপ্রধানের কোনো সফরের সময় সেখানকার বাংলাদেশ রাষ্ট্রদূত বা হাই কমিশনার দুই শীর্ষ নেতার মধ্যে ‘গেটওয়ে’ হিসাবে কাজ করেন। আবার সফরের প্রস্তুতির কেন্দ্রেও থাকেন রাষ্ট্রদূত।

“এভাবে একজনকে সরিয়ে আনা একেবারে নজিরবিহীন। এখনও আমরা জানি না, সরিয়ে আনা হল কেন। যদি সরানোর প্রয়োজন হত, সেটা এক মাস করা যেত, তাহলে এমন আলোচনা তৈরি হত না। আবার যাকে সরানো হল, তিনি তো কয়দিন পর এমনিতে অবসরে চলে যাচ্ছেন।”

বিসিএস পঞ্চদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা দাউদ আলী এর আগে রোমানিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। টোকিও মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র

সড়ক দুর্ঘটনা রোধে রাষ্ট্রের ব্যর্থতার দায় আদালতের কাঁধে

তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026