1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধারকাজ শেষে রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার পর আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিট থেকে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি নাঙ্গলকোট উপজেলার নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল।

দুর্ঘটনার পর রেলপথ সচল করতে উদ্ধারকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে সরিয়ে নেওয়া হলে দুপুর ১২টা ২০ মিনিট থেকে আপলাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে দুর্ঘটনার সময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026