1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

কলম্বিয়ায় ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১০ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার দেখা হয়েছে

ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধসে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) একটি হোটেলের নিচে মাটির নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের সীমান্তবর্তী শহর মাল্লামা শহরে দিনের শুরুর দিকে এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক বলেন, মৃতদের মধ্যে আট নারী রয়েছেন। এদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক। হোটেলটির ভিতরে আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026