1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ছাত্রদের সাথে যৌন অসদাচরণ, গ্রেফতার ৬ মার্কিন নারী শিক্ষক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

ছাত্রদের সাথে যৌন অসদাচরণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ‍যুক্তরাষ্ট্রের ছয় নারী শিক্ষক। দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডানভিলের বাসিন্দা এলেন শেল। ওই নারী শিক্ষকের বয়স ৩৮ বছর। তার বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির ধর্ষণ অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ১৬ বছর বয়সী দুই ছাত্রের সাথে যৌন সম্পর্ক করার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উডলন এলিমেন্টারি স্কুলের শিক্ষকের সহকারী হিসেবে কাজ করতেন শেল। এর আগে ল্যাঙ্কাস্টার এলিমেন্টারি স্কুলে নিযুক্ত ছিলেন তিনি।
একই ধরনের অভিযোগ উঠেছে আরকানসাসের শিক্ষিকা হেদার হ্যারের (৩২) বিরুদ্ধে। তিনি একজন কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

ওকলাহোমার ২৬ বছর বয়সী নারী শিক্ষক এমিলি হ্যানকককেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধেও আছে একই অভিযোগ।

ক্রিস্টেন গ্যান্ট নামের ৩৬ বছর বয়সী আরেক নারী শিক্ষকের বিরুদ্ধেও আছে একই অভিযোগ। স্কুলের ভেতরেই কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জেমস ম্যাডিসন হাই স্কুলের শিক্ষিকা আলেহ খেরাদমান্দের বয়স ৩৩ বছর। তার বিরুদ্ধেও আছে যৌন অসদাচরণের অভিযোগ।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026