1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন হৃদয় অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চান না আফগানিস্তান কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজ-সেরা হওয়ার পর নিষিদ্ধ অস্ট্রেলিয়া পেসার

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সম্পাদক ফরিদা ইয়াসমিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৬১ বার দেখা হয়েছে

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল পাওয়া যায়।

জানা যায়, সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে সাইফুল আলম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আর ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

এ বছর ১ হাজার ২১২টি ভোটের মধ্যে ১ হাজার ৭২টি ভোট কাস্ট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. শাহ আলমগীর।

বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026