1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

জিলহজের চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ ১৬ জুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

 

 

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৬ জুন।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।তথ্যসূত্র:গালফ নিউজ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026