1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

ঢাকার বাইরে বাড়ছেই মৃত্যু ► ডেঙ্গুতে চট্টগ্রাম বরিশাল ফরিদপুরে আক্রান্ত ও মৃত্যু বেশি ► অপ্রয়োজনে কাউকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

ডেঙ্গুজ্বরের থাবায় কাঁপছে দেশ। অতীতের সব রেকর্ড ভেঙে ৮০০ ছাড়িয়েছে মৃত্যু। প্রথমবারের মতো ঢাকার বাইরে এত মৃত্যুর ঘটনা ঘটছে। সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ডেঙ্গু। ঢাকার বাইরে মারা গেছেন ২৫৮ জন। এর মধ্যে চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুরে আক্রান্ত ও মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়েছে। এ পরিস্থিতিতে সারা দেশ থেকে ঢাকায় আসছেন ডেঙ্গু রোগী। ঢাকায় প্রতিদিন প্রায় ১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে অন্যান্য বিভাগ কিংবা জেলাতে রোগীর পরিস্থিতি জটিল হলে ঢাকায় রেফার্ড করা হচ্ছে। তাতে রোগীর চাপ দ্বিগুণ হচ্ছে। গতকাল ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে হেলথ কেয়ার ম্যানেজার আছেন, তাদের সঙ্গে আমরা মিটিং করেছি। আমাদের সিভিল সার্জন, ডিভিশনাল ডিরেক্টর, সর্বস্তরের হাসপাতালের পরিচালকদের সঙ্গে আমরা মিটিং করেছি। আমরা কোনো রোগীকে অপ্রয়োজনে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, এখানে দুই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ডেঙ্গু চিকিৎসায় মূল বিষয়টি হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026