1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

তারেক রহমান দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

 

জাতীয় ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিনের সময় আতশবাজি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, বড়দিনের দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং দেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান জোরদার করেছে এবং শিগগিরই তাকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা সম্ভব হবে। হত্যাকাণ্ডের পর থেকে গোয়েন্দা সংস্থাগুলো একযোগে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। ফয়সালের বর্তমান অবস্থান নির্ধারণে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণ ব্যবহৃত হয়েছে, তবে অভিযান সুরক্ষার স্বার্থে নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তদন্ত কার্যক্রম সঠিক পথে এগোচ্ছে। হত্যাকাণ্ডে দায়ী সব ব্যক্তি ও নেপথ্য শক্তিকে আইনের আওতায় আনা হবে।

এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের পদত্যাগের গুঞ্জনের প্রসঙ্গে বলেন, যদি পদত্যাগ করতেন, তাহলে এখানে বসে ব্রিফিং দিতেন না। তিনি কার্যক্রমে সম্পৃক্ত থাকা অব্যাহত রাখবেন এবং নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও হত্যাকাণ্ড তদন্তে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026