1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে ব্রুকের বিধ্বংসী ২০২ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রিজভী স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফেরানো হলো রাষ্ট্রদূতকে আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ খুলনায় নদী ভাঙনের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বেড়িবাঁধের দাবি মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

তাহিরপুরে নৌকার ভরাডুবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হেরেছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। এ উপজেলায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়। কোথায়ও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যমতে, উপজেলার বালিজুরি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আজাদ হোসেন, উত্তর বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ইউনুছ আলী, তাহিরপুর সদর ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঘোড়া প্রতীকের প্রার্থী জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঢোল প্রতীকের প্রার্থী আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি চশমা প্রতীকের প্রার্থী আলী হায়দার বিজয়ী হয়েছেন।

এদিকে, বাদাঘাট ইউনিয়নে দুই বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন ও আফতাব উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026