1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ইরানে কোনো হামলা হবে না : ট্রাম্প জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের কীটনাশক আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় একটি সাদা প্রাইভেটকারে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে তার বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাবের বিপরীতে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। পরে টাকা নিয়ে একটি অটোরিকশায় করে হিজলতলী এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি।

পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের এক্স-করোলা প্রাইভেটকার এসে অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে আসা ছিনতাইকারীরা জোরপূর্বক তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন তৌহিদুর রশিদ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026