1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান একীভূত বিনিয়োগ কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করলেন আশিক চৌধুরী জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের কীটনাশক আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কৃষিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে পাওয়া বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ ধরে রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

রোববার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিতে পারবে। বাকি অর্থ টাকায় রূপান্তর করতে হবে।

সার্কুলার অনুযায়ী, সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধ করতে পারবে। এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধান মেনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ পরিশোধ করা যাবে।

এ ছাড়া বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে পর্যটন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় পরিশোধ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়বে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026