মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সকালটা মিশ্র কাটল বাংলাদেশের। দিনের শুরুতেই উইকেট হারানোর পর ভালোই করছিলেন সাদমান হোসেন আর মুমিনুল হক। কিন্তু হঠাৎই উইকেট বিলিয়ে ফেরেন মুমিনুল। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাহ্ন বিরতির আগে ২৯ ওভারে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে বাংলাদেশ। ৮০ বলে ৪২ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম আর ২০ বলে ১৫ রানে নাজমুল হোসেন শান্ত।
মুমিনুল ফেরার পর তৃতীয় উইকেটে জুটি বেধেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলাম। ৪৬ বল থেকে ২৮ রান এসেছে এই জুটি থেকে। বাংলাদেশকে বড় রান করতে হলে বড় দায়িত্ব এই জুটির ওপর। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে সেটাই পালন করতে হবে তাদে।
ভালোই খেলছিলেন মুমিনুল হক। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। তার ওপর দায়িত্বও ছিল অনেক। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তিনি ফিরলেন ওয়েস্ট ইন্ডিজকে উইকেট উপহার দিয়ে। দ্বিতীয় উইকেটের পতন হলো বাংলাদেশের।
ইনিংসের সপ্তম ওভারে তামিম ফেরার পর উইকেটে এসে থিতু হয়ে গিয়েছিলেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৮৮ বলে ৫৯ রানের জুটি গড়ে ফেলেছিলেন। কিন্তু ভালো খেলতে খেলতেই হঠাৎ কিছু যেন হলো তার। ২২তম ওভারে নিজের উইকেট উপহার দিয়ে ফিরলেন তিনি।
উইকেট হারিয়ে সাবধানী বাংলাদেশ পঞ্চাশ ছাড়াল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই সিরিজ। শুরুটা টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুতই উইকেট হারায় টাইগাররা। এরপর বেশ সাবধানী বাংলাদেশ। দলকে টেনে নিয়ে যাচ্ছেন সাদমান ইসলাম আর মুমিনুল হক। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ব্যাট করে এক উইকেট হারিয়ে ৫২ রান করেছে বাংলাদেশ।
বেশ দেখেশুনেই খেলছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলাম। কিন্তু হঠাৎই ভুল করে বসেন তামিম। সপ্তম ওভারে জেইডন সিলসের করা বল তামিমের ব্যাট ছুঁয়ে জমা হয় স্লিপে থাকা জাস্টিন গ্রেভসের হাতে। ২৩ বলে ৭ রান করে বিদায় নেন তিনি।
সেই ধাক্কা সামাল দিয়ে বেশ সাবধানি ব্যাটিং করছেন সাদমান আর মুমিনুল। বাংলাদেশের দলীয়রান ছাড়িয়েছে পঞ্চাশ।
আগে ব্যাটিং করবে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশেও বড় চমক দিয়েছে টাইগাররা।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসন শান্ত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চমক একাদশে। অভিজ্ঞ মুশফিকুর রহিম নেই একাদশে৷ তার পরিবর্তে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। এর বাইরে একাদশে আর কোনো পরিবর্তন নেই।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম।