1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা খানজাহান আলীর মাজার যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুত বাগেরহাট আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের অ্যাডভাইজারের সাক্ষাৎ শ্রমিকদের আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা করা হচ্ছে: প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল জানা যাবে কখন? জিএসই আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নতুন নকশায় তৈরি একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া । বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য জেনারেল কিম জং সিকের তত্ত্বাবধানে এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালিত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির কারিগরি সক্ষমতা ও কার্যকারিতা যাচাই করাই ছিল এ পরীক্ষার মূল উদ্দেশ্য।এর এক দিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।কেসিএনএর দাবি, পরীক্ষায় নতুন ক্ষেপণাস্ত্রের উন্নত প্রযুক্তি ও একাধিক নির্দেশনা পদ্ধতির কার্যকারিতা, লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার লক্ষ্য শনাক্তকরণ সংক্রান্ত তথ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রের নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়েছে।এদিকে একই দিনে দেশটির সামরিক বাহিনীর দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটও পৃথক মহড়া চালিয়েছে। পূর্বাঞ্চলে অনুষ্ঠিত ওই মহড়ায় দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রদর্শন করা হয়। তবে মহড়ার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, মহড়ায় অংশ নেওয়া ইউনিটটি একটি কাল্পনিক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু ধরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন সম্পন্ন করেছে।সূত্র: আনাদোলুআরএ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026