1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আফগান অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর এই ঘটনা ঘটেছে।

অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে ব্লুমবার্গকে বলেন, তালেবানের কাস্টমস দখলের পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পাচ্ছে। এ কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আরও জানান, আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা অবনতির কারণে স্ত্রীকে নিয়ে অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা বিদেশে চলে গেছেন।

তবে আফগান অর্থমন্ত্রী ঠিক কোন দেশে গেছেন খবরে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। আফগানিস্তানের সাবেক এই মন্ত্রী মঙ্গলবার এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কিছু বলেননি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

বুধবার আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ সিটি দখলে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে পাঁচ দিনে আফগানিস্তানের আটটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

এদিকে উত্তরাঞ্চলীয় শহর দখলের পর শত শত আফগান পুলিশ, সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন। কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের সদস্য আরমুদ্দিন ওয়ালি জানান, আফগান সেনা, পুলিশ এবং মিলিশিয়া বাহিনী নিজেদের সামরিক সরঞ্জাম নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পন করেছে। কুন্দুজের স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, তালেবান কুন্দুজ বিমানবন্দর দখল করে নিয়েছে এবং সেখানকার আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী আত্মসমর্পন করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026