1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, নাম কী হবে? আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন ওয়ার্নারের তোপের জবাব জানা নেই কামিন্সের

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাক খাতের জন্য মালিক ও শ্রমিকপক্ষের দুই প্রতিনিধিকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে নিরপেক্ষ, মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী তিন সদস্যের সঙ্গে যুক্ত হলেন পোশাক খাতের দুই প্রতিনিধি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

অন্যদিকে তৈরি পোশাক খাতের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে যুক্ত হয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।

নতুন মজুরি বোর্ড ঘোষণার বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড ঘোষণার পরও ডিসেম্বরকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রমিকদের ব্যবহার করে কোনো পক্ষ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026