1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু প্রধানমন্ত্রীর চিঠির পর এলডিসি উত্তরণ সরকারের রাজনৈতিক দায়িত্বে পরিণত হয়েছে: দেবপ্রিয় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, নাম কী হবে? আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন

ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ইন্টারপোলের ‘২য় গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স’-এ যোগ দিতে ফরাসি শহর লিয়ঁর উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ রোববার সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা হন।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ইন্টারপোলের বায়োট্যারোরিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে অবস্থিত ইন্টারপোল সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি, অণুজীব ও জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশ নেবেন।

সম্মেলনের মূল লক্ষ্য হবে বিশ্বজুড়ে বর্তমান ও উদীয়মান জীবাণু নিরাপত্তার (বায়োসিকিউরিটি) ঝুঁকি পর্যালোচনা করা। একই সঙ্গে সম্ভাব্য বায়োট্যারোরিজম বা জীবাণুভিত্তিক হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026