1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি ঢাকাসহ ৩ বিভাগের জন্য দুঃসংবাদ জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করবেন নাহিদা আক্তার।

জাপানে হওয়া এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এরপর এই সংস্করণের অধিনায়ক হিসেবে নাহিদাকে বেছে নেয় বিসিবি। ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে নেতৃত্ব শুরু করবেন এই স্পিনার। নেতৃত্ব ছাড়লেও দলে রাখা হয়েছে জ্যোতিকে।

সংযুক্ত আরব আমিরাতে আজমানে ইমার্জিং নেশনস ট্রফি শুরু হবে আগামী ১২ নভেম্বর। টুর্নামেন্টে অংশ নিতে ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী দল।

ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নেবে ১০টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট খেলব তারা। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। নাহিদাদের বাকি প্রতিপক্ষরা হলো পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারী, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026