1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বিবিসির প্রতিবেদন ওমিক্রনের কারণে আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কতখানি ঝুঁকিপূর্ণ সারা বিশ্বের সরকারগুলো এখন তা বোঝার চেষ্টা করছে এবং একই সাথে এর সম্ভাব্য সংক্রমণ রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জার্মানিতে পাঁচ থেকে ১১ বছর-বয়সী শিশুদের টিকাদানের পরিকল্পনা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সেদেশে ২২ জনের দেহে ওমিক্রনের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে বুস্টার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং সিঙ্গাপুর যাত্রী চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে।

জাপান মঙ্গলবার মধ্যরাত থেকে বিদেশিদের আগমন নিষিদ্ধ করেছে। আফ্রিকা মহাদেশের যাদের জাপানে থাকার বৈধ অনুমতি রয়েছে, তাদেরও সে দেশে যেতে বারণ করা হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মুহূর্তে বিদেশ থেকে বাংলাদেশে না আসতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিদেশ-ফেরত কারও মাধ্যমে বাংলাদেশে যেন ওমিক্রন আসতে না পারে তার জন্য সরকার চেষ্টা করছে বলে বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন ।

অস্ট্রেলিয়ায় বিদেশি ছাত্র এবং দক্ষ কর্মীদের আসা বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ১৫ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

গ্রিসে ষাটোর্ধ কেউ ভ্যাকসিন না নিলে তাদের মাসে মাসে জরিমানা করা হবে বলে প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস ঘোষণা করেছেন।

জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই জরিমানা চালু হবে বলে তিনি জানান। গ্রিসে করোনায় যারা মারা গেছে তাদের বেশিরভাগের বয়স ষাটের ওপরে। কানাডা, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডসেও ওমিক্রন রোগী ধারা পড়েছে।

ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব বিচার না করেই কোন কোন দেশ সর্বাত্মক বিধিনিষেধ জারি করছে।

টেড্রস আধানাম গেব্রেইসাস বলেন, দক্ষিণ আফ্রিকার যেসব দেশ এই ভাইরাসের ব্যাপারে প্রথম হুঁশিয়ারি জানিয়েছে, তাদেরই শাস্তি দেয়া হচ্ছে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা, রোগের তীব্রতা, পরীক্ষা ও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও বহু প্রশ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026