1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ, ৮ মাসে রপ্তানি কমেছে ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না, দাবি জোবায়ের অনুসারীদের ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ে দুই দিনব্যাপী কোম্পানি কমান্ডারদের এক সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। কিমের এই আহ্বান এমন এক সময়ে এল, যখন আন্তঃকোরীয় সম্পর্কের আরও অবনতি ঘটেছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত পরিস্থিতি স্পষ্ট করতে নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। এর আগে,ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল যুদ্ধবিরতির মাধ্যমে, কোনো শান্তিচুক্তির মধ্য দিয়ে নয়। নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সম্মেলনের লক্ষ্য ছিল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’তৈরি করা। কিম আরও বলেন, নর্থ কোরিয়ার সেনাবাহিনীর প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী ও দক্ষ এলিট ইউনিটে পরিণত করতে হবে এবং সেগুলোকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। ছবি ; সংগৃহীত কেসিএনএ জানায়,গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর এটিই ছিল পুরো সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে প্রথম এ ধরনের সমাবেশ। ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন। নর্থ কোরিয়া সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ‘নতুন ধরনের’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, উভয় অস্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নর্থ কোরিয়া আইনগতভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশটির সরকার বারবার ঘোষণা দিয়েছে,তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার স্থায়ী এবং এ অবস্থান থেকে তারা সরে আসবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026