1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ, ৮ মাসে রপ্তানি কমেছে ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না, দাবি জোবায়ের অনুসারীদের ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য, বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ

বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬ আসরে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। প্রথম ম্যাচে ইউরোপের শক্তিশালী দেশ ওয়েলসের বিপক্ষে ড্র করেছে যুব টাইগাররা। ওয়েলসের বিপক্ষে চোখে চোখ রেখে সমানতালে লড়ে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচ গোলশুন্য ড্র করেছে ফাহিম হাসানের দল। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেছিল বাংলাদেশ। বিরতির ঠিক আগের মিনিটে অর্থাৎ ২০ মিনিটে ওই সুযোগটি হাতছাড়া না করলে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। দ্বিতীয়ার্ধে ওয়েলস বাংলাদেশের উপর চেপে বসলেও ডিফেন্ডারদের দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি। ম্যাচ শুরুর পর ওয়েলসের খেলোয়াড়েরা প্রভাব বিস্তার করতে শুরু করে। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশও ম্যাচে ফিরতে থাকে। ওয়েলসের আক্রমণ রুখে দেয়ার পাশাপাশি কাউন্টার অ্যাটাকও দেখা গেছে বাংলাদেশের থেকে। ম্যাচের ১৯ মিনিটে বাংলাদেশের ছেলেরা ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। খেলার ২০ মিনিটের সময় বাংলাদেশ ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পায়। কর্নার থেকে ক্রস করা বল গোলবারের সামনে দাঁড়ানো মিডফিল্ডার রাতুলের কাছে গেলে তিনি বলটি বারের বাইরে দিয়ে মারেন। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি। বিরতির পরও দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে নির্ধারিত ২০ মিনিটে বাংলাদেশ ও ওয়েলস কোনো দলই গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করেই ম্যাচ শেষ করতে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ পর্তুগালের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে আগামীকাল বিকেল সাড়ে চারটায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026